৮। যদি কোন শ্রমিক- (ক) নিজ দায়িত্ব পালনকালে শারীরিক বা মানসিকভাবে প্রবিধান দ্বারা নির্ধারিত চিকিৎসা কর্তৃপক্ষ কর্তৃক স্থায়ীরূপে অক্ষম বলিয়া ঘোষিত হন এবং সেই কারণে চাকুরী হইতে অবসরপ্রাপ্ত, অপসারিত বা অব্যাহতিপ্রাপ্ত হন; অথবা (খ) চাকুরীরত অবস্থায় কিংবা চাকুরী হইতে অবসর গ্রহণ করিয়া থাকিলে অবসর গ্রহণের তারিখ হইতে ৫ (পাঁচ) বৎসরের মধ্যে মৃত্যুবরণ করেন, তাহা হইলে উক্ত শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে তাহার স্ত্রী বা স্ত্রীগণ বা স্বামীকে তহবিল হইতে প্রবিধান দ্বারা নির্ধারিত পরিমাণ অর্থ এককালীন অনুদান সহায়তা হিসাবে মঞ্জুর করা যাইবে।