৭। (১) বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল নামে বোর্ডের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) ধারা ১৬ এর অধীন রহিত Ordinance এর section 7 এর sub-section () এর clause (a) এর অধীন বোর্ড কর্তৃক প্রদত্ত ১ (এক) কোটি টাকাসহ রক্ষিত সমুদয় অর্থ; (খ) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান বা দান; (গ) চা বাগান, বা কোন স্থানীয় কর্তৃপক্ষ বা কোন প্রতিষ্ঠান ও ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান বা দান; (ঘ) তহবিলের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয়; এবং (ঙ) অন্য কোন বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ, বোর্ডের অনুমোদনক্রমে, কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে। (৩) বোর্ড কর্তৃক…