৪। (১) এই আইন প্রবর্তনের পর সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, যথাশীঘ্র সম্ভব, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল পরিচালনা বোর্ড নামে একটি বোর্ড গঠন করিবে। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) বাংলাদেশ চা সংসদের সদস্যগণের মধ্য হইতে ২ (দুই) জনপ্রতিনিধি; (গ) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সদস্যগণের মধ্য হইতে ২ (দুই) জন প্রতিনিধি; (ঘ) শ্রম পরিদপ্তরের ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি; (ঙ) চা বাগান বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি; (চ) বাংলাদেশ চা…