২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, (১) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (২) ’’তহবিল’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল; (৩) ’’পরিবার’’ অর্থ- (ক) কোন পুরুষ শ্রমিকের ক্ষেত্রে, তাহার স্ত্রী বা স্ত্রীগণ, এবং মহিলা শ্রমিকের ক্ষেত্রে, তাহার স্বামী; (খ) কোন শ্রমিকের অনূর্ধ্ব ১৮ (আঠারো) বৎসর বয়সের বৈধ ওসৎ সন্তানগণ; (গ) কোন শ্রমিকের সহিত একত্রে বসবাসরত ও তাহার উপর সম্পূর্ণ নির্ভরশীল ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্ব বয়সের বৈধ ও সৎ সন্তানগণ; এবং (ঘ) কোন শ্রমিকের সহিত একত্রে বসবাসরত ও তাহার উপর নির্ভরশীল পিতা-মাতা, ভগ্নী, ভ্রাতা, পিতামহ, পিতামহী, মাতামহ,…