১১। (১) বোর্ড, তহবিল হইতে কোন শ্রমিক বা তাহার পরিবারকে নিম্নবর্ণিত সকল বা যে কোন একটি উদ্দেশ্যে বিশেষ কল্যাণমূলক অনুদান মঞ্জুর করিতে পারিবে, যথা: (ক) রক্ত পরিসঞ্চালনসহ যে কোন ধরনের চিকিৎসা সহায়তা; (খ) চশমা এবং শরীরের জন্য সহায়ক অন্যান্য সরঞ্জামাদি ক্রয়; (গ) দাফন বা অন্ত্যোষ্টিক্রিয়া; (ঘ) শারীরিক আঘাত বা দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য সহায়তা; এবং (ঙ) পাঠ্যপুস্তক ক্রয়। (২) বোর্ড কোন শ্রমিকের চরম আর্থিক দূরবস্থার ক্ষেত্রে কোন শ্রমিক বা তাহার পরিবারকে উপ-ধারা (১) এ উল্লিখিত অনুদান ছাড়াও তহবিল হইতে বিশেষ কল্যাণমূলক অনুদান মঞ্জুর করিতে পারিবে।