১। (১) এই আইন বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০১৬ নামে অভিহিত হইবে। (২) ইহা বাংলাদেশের চা বাগানে কর্মরত সকল স্থায়ী চা শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। (৩) ইহা অবিলম্বে কার্যকর হইবে।