৮। কর্পোরেশনের একটি পরিচালনা পর্ষদ থাকিবে যাহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, যিনি পরিচালনা পর্ষদের সভাপতি হইবেন; (খ) কর্পোরেশনের চেয়ারম্যান; (গ) অর্থ বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব); (ঘ) কর্পোরেশনের ৩ (তিন) জন সার্বক্ষণিক পরিচালক; (ঙ) সরকার কর্তৃক মনোনীত বনজশিল্পপণ্য ও বিপণনসংক্রান্ত ২ (দুই) জন বিশেষজ্ঞ; এবং (চ) কর্পোরেশন কর্তৃক মনোনীত কর্পোরেশনের ১ (এক) জন কর্মকর্তা, যিনি পরিচালনা পর্ষদের সদস্য-সচিবও হইবেন।