৪। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, Forest Industries Development Corporation Ordinance, 1959 (Ordinance No. LXVII of 1959)-এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (Bangladesh Forest Industries Development Corporation) বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নামে অভিহিত হইবে এবং এইরূপে বহাল থাকিবে, যেন উহা এই অধ্যাদেশের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (২) কর্পোরেশন একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে; উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, মালিকানায় রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উহা স্বীয় নামে মামলা দায়ের…