৩৩। (১) Forest Industries Development Corporation Ordinance, 1959 (Ordinance No. LXVII of 1959), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বদ্বারা রহিত করা হইল। (২) উপধারা (১)-এর অধীন রহিতকরণ সত্তেও, উক্ত Ordinance-এর অধীন কৃত কোনো কাজ, গৃহীত কোনো ব্যবস্থা, প্রণীত কোনো বিধি বা প্রবিধান, জারিকৃত কোনো প্রজ্ঞাপন, ইস্যুকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, নির্দেশ, প্রদত্ত কোনো নোটিশ, প্রস্তুতকৃত ও অনুমোদিত বাজেট, প্রাক্কলন, স্কিম, কর্মসূচী বা প্রকল্প, এই অধ্যাদেশের অধীন কৃত, গৃহীত, প্রণীত, জারিকৃত, ইস্যুকৃত, প্রদত্ত, প্রস্তুতকৃত এবং অনুমোদিত বলিয়া গণ্য হইবে। (৩) উক্ত Ordinance রহিত হইবার সঙ্গে সঙ্গে উক্ত…