২৩। (১) কর্পোরেশন প্রত্যেক অর্থবৎসর সমাপ্ত হইবার পর পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে উক্ত বৎসরে সম্পাদিত কার্যাবলির বিবরণসংবলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট দাখিল করিবে। (২) সরকার, প্রয়োজনে, যেকোনো সময়, কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন থাকা কোনো বিষয়ের প্রতিবেদন, রিটার্ন, বিবরণী, প্রাক্কলন, পরিসংখ্যান বা তথ্য আহবান করিতে পারিবে এবং কর্পোরেশন উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে। (৩) পরিচালনা পর্ষদ বার্ষিক সভায় উপস্থাপনের জন্য বার্ষিক হিসাব বিবরণী ও প্রতিবেদন অনুমোদন করিবে এবং বার্ষিক হিসাব বিবরণী প্রস্তুতের জন্য নিরীক্ষা প্রতিষ্ঠান (Audit Farm) নিয়োগ দিবে।