২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে,- (১) “কর্পোরেশন” অর্থ ধারা ৪-এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন; (২) “কর্মচারী” অর্থ কর্পোরেশনের কোনো কর্মচারী; (৩) “কাঠ” অর্থ Forest Act, 1927 (Act No. XVI of 1927)-এর section 2(6) এ সংজ্ঞায়িত কাঠ; (৪) “চেয়ারম্যান” অর্থ কর্পোরেশনের চেয়ারম্যান; (৫) “তফসিল” অর্থ এই অধ্যাদেশের তফসিল; (৬) “পরিচালক” অর্থ কর্পোরেশনের পরিচালক; (৭) “পরিচালনা পর্ষদ” অর্থ ধারা-৮ এর অধীন গঠিত কর্পোরেশনের পরিচালনা পর্ষদ; (৮) “পরিবেশ” অর্থ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নং আইন)-এর ধারা ২(ঘ)-এ সংজ্ঞায়িত পরিবেশ; (৯)…