১৬। (১) কর্পোরেশনের অনুমোদিত মূলধন হইবে ১ (এক) হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হইবে ৩ (তিন) শত কোটি টাকা, তবে শর্ত থাকে যে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত অনুমোদিত বা পরিশোধিত মূলধনের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করিতে পারিবে। (২) উপধারা (১)-এ যাহা কিছুই থাকুক না কেন, কর্পোরেশন উহার যেকোনো বা সকল কার্যক্রম পরিচালনা করিবার নিমিত্ত সরকারের পূর্বানুমোদনক্রমে ঋণ বা অনুদান সংগ্রহের মাধ্যমে অথবা সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোনো উপায়ে আলাদাভাবে মূলধন সংগ্রহ করিতে পারিবে।