৯। (১) কর্তৃপক্ষের একটি নির্বাহী পরিষদ থাকিবে, যাহা একজন নির্বাহী চেয়ারম্যান ও অনধিক ৬ (ছয়) জন নির্বাহী সদস্য সমন্বয়ে গঠিত হইবে। (২) নির্বাহী চেয়ারম্যানের পদমর্যাদা, চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) নির্বাহী চেয়ারম্যান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন। (৪) নির্বাহী সদস্যগণ সরকারের অতিরিক্ত সচিব বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণের মধ্য হইতে প্রেষণে নিযুক্ত হইবেন। (৫) নির্বাহী পরিষদ- (ক) কর্তৃপক্ষকে উহার কার্যাবলি সুচারুরূপে সম্পাদনের জন্য পরামর্শ ও সহায়তা প্রদান করিবে; (খ) গভর্নিং বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবে এবং জবাবদিহি করিবে; এবং…