৮। কর্তৃপক্ষের কার্যাবলি হইবে নিমরূপ, যথা:- (১) বেসরকারি খাতে দ্রুত শিল্পায়নের উদ্দেশ্যে দেশি ও বিদেশি পুঁজি বিনিয়োগে সর্বপ্রকার সুযোগ-সুবিধা প্রদান; (২) বেসরকারি খাতের শিল্পে পুঁজি বিনিয়োগ সংক্রান্ত সরকারের নীতি বাস্তবায়ন; (৩) বেসরকারি খাতের শিল্প বিনিয়োগ-তফসিল প্রণয়ন এবং উক্ত খাতের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নির্ধারণ; (৪) বেসরকারি খাতে শিল্প স্থাপনের জন্য এলাকা-তফসিল প্রণয়ন এবং উক্ত এলাকার জন্য বিশেষ সুযোগ-সুবিধা নির্ধারণ; (৫) বেসরকারি খাতে দেশি ও বিদেশি পুঁজি সংবলিত শিল্প প্রকল্প অনুমোদন ও নিবন্ধীকরণ; (৬) বেসরকারি খাতে শিল্প বিনিয়োগের খাত ও সুযোগসমূহ চিহ্নিতকরণ এবং দেশে ও বিদেশে উহার বহুল…