৬। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গভর্নিং বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) প্রধানমন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী , যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ঘ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ঙ) বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (চ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ছ) পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (জ) কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ঝ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (ঞ) নির্বাহী…