৩৫। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে বিনিয়োগ বোর্ড আইন, ১৯৮৯ (১৯৮৯ সালের ১৭ নম্বর আইন) এবং বেসরকারিকরণ আইন, ২০০০ (২০০০ সালের ২৫ নম্বর আইন) রহিত হইয়া যাইবে এবং উক্ত রহিতকৃত দুইটি আইনের অধীন প্রতিষ্ঠিত যথাক্রমে, বিনিয়োগ বোর্ড এবং বেসরকারিকরণ কমিশন বিলুপ্ত হইয়া যাইবে। (২) উপ-ধারা (১)-এর অধীন রহিতকরণ সত্ত্বেও উক্ত রহিতকৃত আইনের অধীন কৃত কোন কাজ বা গৃহীত কোন ব্যবস্থা বা সিদ্ধান্ত, প্রণীত বিধি, প্রবিধান বা নীতিমালা, ইস্যুকৃত কোন আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন, প্রদত্ত কোন অনুমোদনপত্র বা নোটিশ, নিবন্ধিত কোন শিল্প, সম্পাদিত হস্তান্তর দলিল বা চুক্তিপত্র, আহবানকৃত কোন দরপত্র বা চলমান কোন কাজ এই…