২৯। (১) কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে এবং যাহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকারের নিকট হইতে প্রাপ্ত অর্থ; এবং (খ) কর্তৃপক্ষ কর্তৃক অন্য যে কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) কর্তৃপক্ষের নামে তদ্কর্তৃক অনুমোদিত কোন তফসিলি ব্যাংকে উক্ত তহবিলের অর্থ জমা রাখা হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবে। ব্যাখ্যাঃ এই আইনে ’’তফসিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972 (P.O. 127 of 1972) এর Article 2 এর clause (j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে। (৩) তহবিল হইতে কর্তৃপক্ষের সমুদয় ব্যয় নির্বাহ করা হইবে।