২৭। কোন সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের হস্তান্তর বা বরাদ্দ সংক্রান্ত চুক্তিপত্রের কোন শর্ত লঙ্ঘিত হইলে উক্ত চুক্তিপত্র অনুসারে সরকার বা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির দখল গ্রহণ করিতে এবং প্রয়োজনবোধে উক্ত চুক্তিপত্র এবং এতদ্সংশ্লিষ্ট অন্যান্য দলিল বাতিলসহ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।