২৫। (১) কোন সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ইহার অব্যবহৃত জমি বা স্থাপনা অধিকতর উপযোগী অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ অথবা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর বা দেশি বা বিদেশি বিনিয়োগকারীকে বরাদ্দ প্রদানের মাধ্যমে অর্জিত অর্থ কোন তফসিলি ব্যাংকে কর্তৃপক্ষের একটি পৃথক হিসাবে জমা হইবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত অর্জিত অর্থ হইতে সংশ্লিষ্ট শিল্প বা প্রতিষ্ঠানের পূর্বের দায়-দেনা প্রচলিত আইন অনুযায়ী পরিশোধ করা হইবে এবং অবশিষ্ট অর্থ প্রজাতন্ত্রের সংযুক্ত তহবিলে জমা করিতে হইবে।