২১। সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উহাতে উল্লিখিত এক বা একাধিক এলাকাকে শিল্প এলাকা হিসাবে ঘোষণা করিতে পারিবে অথবা বিদ্যমান শিল্প এলাকা বা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করিতে পারিবে।