২০। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, কর্তৃপক্ষ বা তদ্কর্তৃক নিযুক্ত কোন ব্যক্তি প্রতিষ্ঠান - (ক) অনুমেদিত শিল্প প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করিতে পারিবে এবং উক্ত পরিদর্শনের রিপোর্ট কর্তৃপক্ষ বা সরকারের নিকট পেশ করিতে পারিবে; এবং (খ) যে কোন সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রবেশ করিয়া উহা পরিদর্শন করিতে বা উহাতে কোন অনুসন্ধান বা তদন্ত পরিচালনা করিতে পারিবে এবং উক্তরূপ প্রবেশ, পরির্দশন, অনুসন্ধান বা তদন্তের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রয়োজনীয় সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করিবে। (২) উপ-ধারা (১) এর দফা (খ) এর অধীন পরিদর্শন, অনুসন্ধান, তদন্ত অনুষ্ঠানের মাধ্যমে বা অন্যবিধ…