২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে― (১) ’’অনুমোদনপত্র’’ অর্থ বেসরকারি খাতে কোন শিল্প স্থাপনের বিষয়ে ধারা ১৫ এর উপ-ধারা (৩) এর অধীন প্রদত্ত অনুমোদনপত্র; (২) ’’অনুমোদিত শিল্প’’ অর্থ ধারা ১৫ এর উপ-ধারা (৩) এর অধীন বেসরকারি খাতে অনুমোদিত কোন শিল্প; (৩) ’’কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ; (৪) ’’চেয়ারম্যান’’ অর্থ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান; (৫) ’’নির্বাহী চেয়ারম্যান’’ অর্থ নির্বাহী পরিষদের চেয়ারম্যান; (৬) ’’নির্বাহী পরিষদ’’ অর্থ ধারা ৯ এর অধীন গঠিত নির্বাহী পরিষদ; (৭) ’’নির্বাহী সদস্য’’ অর্থ নির্বাহী পরিষদের সদস্য; (৮) ’’নীতিমালা’’…