১৬। (১) অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানসমূহের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামোগত সেবা প্রদান দ্রুত নিশ্চিতকরণের লক্ষ্যে একটি আন্ত:মন্ত্রণালয় ওয়ান স্টপ সার্ভিস কেন্দ্র থাকিবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরণ কমিটি নামে একটি কমিটি গঠন করিবে। (৩) ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরণ কমিটি প্রয়োজন অনুসারে তাৎক্ষণিকভাবে সেবা প্রদান নিশ্চিত করিবে।