১৫। (১) আইন দ্বারা প্রতিষ্ঠিত কোন কর্তৃপক্ষ বা সংস্থার আওতাধীন শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যতীত বেসরকারি খাতে শিল্প স্থাপনে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে তাঁহার প্রস্তাবিত শিল্প প্রকল্পের জন্য অনুমোদন চাহিয়া কর্তৃপক্ষের নিকট তদ্কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে আবেদন করিতে হইবে। (২) উপ-ধারা (১)-এর অধীন প্রাপ্ত আবেদন বিবেচনার সুবিধার্থে কর্তৃপক্ষ আবেদনকারীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে এবং প্রস্তাবিত শিল্প প্রকল্প-সম্পর্কিত কোন বিষয়ে সংশ্লিষ্ট অন্য যে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির পরামর্শ গ্রহণ করিতে পারিবে। (৩) উপ-ধারা (১)-এর অধীন প্রাপ্ত আবেদন অনুমোদনযোগ্য বলিয়া বিবেচিত…