১। (১) এই আইন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে।*এস, আর, ও নং ২৬৬-আইন/২০১৬, তারিখ: ২৩ আগস্ট, ২০১৬ ইং দ্বারা ১৭ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ মোতাবেক ০১ সেপ্টেম্বর, ২০১৬ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।