৬। এই অধ্যাদেশের বিধানাবলি সাপেক্ষে, কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) দক্ষ ও কার্যকর প্রতিপালন (compliance) পদ্ধতির ভিত্তিতে ভবন নকশা প্রণয়ন ও নির্মাণের লক্ষ্যে নিয়ন্ত্রক কাঠামো (Regulatory Framework) প্রতিষ্ঠাকরণ; (খ) কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণ পরিকল্পনা, ভবনের নকশা প্রণয়ন ও নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে পেশাজীবীগণকে উপযুক্ত পরীক্ষার মাধ্যমে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, লাইসেন্স প্রদানপূর্বক উহা তালিকাভুক্তকরণ এবং লাইসেন্স স্থগিত বা বাতিলকরণ; (গ) আধুনিক নির্মাণ সামগ্রী, নির্মাণ কৌশল, প্রযুক্তি ও গবেষণার আলোকে কোড হালনাগাদকরণের ব্যবস্থা গ্রহণ এবং কোড প্রয়োগের…