২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে,- (ক) “উন্নয়ন কর্তৃপক্ষ” অর্থ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন কোনো উন্নয়ন কর্তৃপক্ষ; (খ) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ; (গ) “কোড” অর্থ Bangladesh National Building Code, (BNBC) 2020; (ঘ) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান; (ঙ) “পরিচালনা বোর্ড” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড; (চ) “পেশাজীবী” অর্থ ভবন নির্মাণ সংশ্লিষ্ট স্থপতি, প্রকৌশলী, পরিকল্পনাবিদ, ডিপ্লোমা স্থপতি ও ডিপ্লোমা প্রকৌশলী; (ছ) “প্রবিধান” অর্থ এই অধ্যাদেশের অধীন প্রণীত প্রবিধান; (জ) “বিধি” অর্থ এই…