৯। (১) সরকার, পরিষদকে সাধারণ দিক নির্দেশনা প্রদান ও পরিষদের কার্যাবলী তত্ত্বাবধানের উদ্দেশ্যে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করিবে, যথা :- (ক) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যিনি ইহার সহ-সভাপতিও হইবেন; (গ) বোর্ডের চেয়ারম্যান, যিনি ইহার সহ-সভাপতিও হইবেন; (ঘ) বোর্ডের সকল সদস্য; (ঙ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত, অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা; (চ) শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত, অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা; (ছ) বাণিজ্য…