৭। কোন ব্যক্তি বোর্ডের চেয়ারম্যান বা সদস্য হিসেবে নিযুক্ত হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি— (ক) বাংলাদেশের নাগরিক না হন; *** (গ) শারীরিক বা মানসিক অসামর্থের কারণে দায়িত্ব পালনে অক্ষম হন; (ঘ) কোন উপযুক্ত আদালত কর্তৃক মানসিক বিকারগ্রস্ত বলিয়া ঘোষিত হন; (ঙ) দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন; (চ) কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপী হিসেবে উক্ত ব্যাংক, প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক বা আদালত কর্তৃক ঋণ খেলাপী ঘোষিত হন; (ছ) নৈতিক স্খলনজনিত ফৌজদারী অপরাধের দায়ে উপযুক্ত আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হইয়া অন্যূন ৬ (ছয়) মাস বা তদুর্দ্ধ মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন,…