৬। (১) চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে। (২) প্রতি ০৪ (চার) মাসে বোর্ডের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে। (৩) চেয়ারম্যান, বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন তবে তাহার অনুপস্থিতিতে তদ্কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন সদস্য এবং উক্তরূপভাবে ক্ষমতা প্রদান না করা হইয়া থাকিলে উক্ত সভায় উপস্থিত সদস্যবৃন্দ কর্তৃক নির্বাচিত ব্যক্তি সভায় সভাপতিত্ব করিবেন। (৪) মোট সদস্যের এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হইবে, তবে মুলতবী সভার ক্ষেত্রে কোন কোরাম প্রয়োজন হইবে না। (৫) বোর্ডের সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে সভার সিদ্ধান্ত…