৫। (১) এই আইন এবং তদধীন প্রণীত বিধি ও প্রবিধান সাপেক্ষে পরিষদের কাজকর্মের সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব বোর্ডের উপর বর্তাইবে এবং বোর্ড, পরিষদ কর্তৃক প্রয়োগ ও সম্পন্ন হইতে পারে, এইরূপ সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য-সম্পাদন করিবে। (২) একজন সার্বক্ষণিক চেয়ারম্যান, চারজন সার্বক্ষণিক সদস্য ও সরকার কর্তৃক মনোনীত সর্বোচ্চ চারজন খণ্ডকালীন সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে। (৩) চেয়ারম্যান ও সদস্যগণ, উপ-ধারা (৪) এ উল্লিখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে, সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর শর্তাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৪) বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও বিজ্ঞান গবেষক এবং স্ব স্ব বিশেষজ্ঞ-জ্ঞানের…