৩৬। (১) Bangladesh Council of Scientific and Industrial Research Ordinance, 1978 (Ord. No. V of 1978), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্ত অধ্যাদেশ রহিত হইবার সংগে সংগে,- (ক) উহার অধীন প্রতিষ্ঠিত Bangladesh Council of Scientific and Industrial Research, অত:পর বিলুপ্ত কাউন্সিল বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত কাউন্সিলের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব এবং সুবিধা, ফি, তহবিল এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ অর্থ এবং ব্যাংক জমা ও সিকিউরিটিসহ তহবিল এবং এইরূপ বিষয় সম্পত্তির অন্তর্ভুক্ত বা বিষয় সম্পত্তি হইতে উদ্ভূত অন্যান্য যাবতীয় অধিকার,…