৩২। (১) চেয়ারম্যান, বোর্ডের সকল সদস্য, বিশেষজ্ঞ কমিটির সকল সদস্য এবং পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারী স্বীয় দায়িত্ব গ্রহণের পূর্বে লিখিতভাবে এই মর্মে ঘোষণা প্রদান করিবেন যে, বোর্ডের পূর্বানুমোদন ব্যতীত পরিষদের কার্যাবলী সংক্রান্ত কোন তথ্য বা পরিষদে সংরক্ষিত বা ন্যস্ত কোন দলিলের তথ্য কাহারো নিকট প্রকাশ করিবেন না। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোন ব্যক্তি প্রদত্ত ঘোষণার শর্ত ভঙ্গ করিলে তাহার বিরুদ্ধে বিধি দ্বারা নির্ধারিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে।