৩১। বোর্ড লিখিত আদেশের মাধ্যমে কারণ উল্লেখপূর্বক এই আইনের অধীন উহার উপর অর্পিত যে কোন ক্ষমতা, প্রয়োজনবোধে এবং নির্ধারিত শর্তসাপেক্ষে, পরিষদের কোন সদস্য বা অন্যকোন কর্মকর্তার নিকট অর্পণ করিতে পারিবে।