৩০। (১) পরিষদ, সরকারের চাহিদা মোতাবেক, সময় সময় সরকারের নিকট প্রতিবেদন পেশ করিবে। (২) অর্থ বৎসর শেষ হইবার পর পরিষদ যতদ্রুত সম্ভব উক্ত বৎসরের নিজস্ব কার্য পরিচালনার উপর বার্ষিক প্রতিবেদনসহ নিরীক্ষিত হিসাবের বিবরণ প্রস্ত্তত করিয়া সরকারের নিকট পেশ করিবে।