৩। (১) এই আইন কার্যকর হইবার সংগে সংগে, এই আইনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নামে একটি পরিষদ প্রতিষ্ঠিত হইবে। (২) পরিষদ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে, ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীল মোহর থাকিবে এবং, এই আইনের বিধানাবলী সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং পরিষদ ইহার স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।