২৯। (১) পরিষদ উহার আয়-ব্যয়ের যথাযথ হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্ত্তত করিবে। (২) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (অতঃপর মহা-হিসাব নিরীক্ষক হিসাবে অভিহিত) প্রতি বৎসর পরিষদের হিসাব নিরীক্ষা করিবেন এবং তিনি প্রয়োজনে অনুমোদিত নিরীক্ষা প্রতিষ্ঠান দ্বারা পরিষদের বাৎসরিক হিসাবের নিরীক্ষা কার্য সম্পাদন করাইতে পারিবেন। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা কার্য সম্পাদনের লক্ষ্যে মহা-হিসাব নিরীক্ষক বা তদ্কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা বা অনুমোদিত নিরীক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিষদের সকল রেকর্ড, বই, দলিল, ক্যাশ বই, নথি, স্টোর, নগদ অর্থ ও ব্যাংক হিসাব…