২৬। (১) পরিষদের কোন কর্মকর্তা বা কর্মচারী বা পরিষদের পক্ষে কাজ করেন এমন কোন ব্যক্তি প্রক্রিয়াগত, সরঞ্জামাদি ও যন্ত্রপাতির ক্ষেত্রে কোন বিশেষ আবিষ্কার, উদ্ভাবন বা উন্নয়ন করিলে, পরিষদ সরকারের সহিত পরামর্শক্রমে, উক্ত ব্যক্তিকে নগদ পুরস্কার, রয়্যালটির অংশ বা পরামর্শ ফি প্রদান করিতে পারিবে। (২) সরকারের পূর্বানুমোদন ব্যতীত কোন সরকারি চাকুরিজীবী এইরূপ নগদ পুরস্কার, রয়্যালটির অংশ বা পরামর্শ ফি গ্রহণ করিতে পারিবেন না।