২৫। (১) পরিষদ ধারা ১৭ এর অধীন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প গবেষণা বা অনুসন্ধান বিষয়ক পরামর্শ প্রদান করিবার জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত হারে ফি আদায় করিতে পারিবে। (২) যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ধারা ২৩ এর অধীন পরিষদের কোন কর্মকর্তা বা অন্য কোন কর্মচারী বা পরিষদের মঞ্জুরী প্রাপ্তিকালীন অন্য কোন ব্যক্তির আবিষ্কার, উদ্ভাবন বা উন্নয়ন বোর্ড কর্তৃক নির্ধারিত শর্তে ও ফি বা রয়্যালটি প্রদান সাপেক্ষে ব্যবহার করিতে পারিবে।