২৩। কোন শিল্প প্রতিষ্ঠান, প্রযুক্তি কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে বা পরিষদের সহিত সম্পর্কযুক্ত অন্যকোন বিষয়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিষদের সহায়তা প্রত্যাশী হইলে পরিষদ উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, প্রযোজ্য ক্ষেত্রে প্রবিধান দ্বারা নির্ধারিত ফি গ্রহণপূর্বক বা ফি ব্যতিরেকে, সম্ভব সকল প্রকার সহায়তা প্রদান করিবে।