২২। (১) উদ্ভূত কোন সমস্যা নিরসন এবং রাষ্ট্রীয় বা জনস্বার্থে ভবিষ্যতে প্রয়োজন হইতে পারে এইরূপ কোন বিষয়ে কোন আবিষ্কার বা প্রযুক্তি উদ্ভাবনের জন্য পরিষদ উক্ত বিষয়ে প্রকল্পভিত্তিক গবেষক নিয়োগ করিতে পারিবে। (২) পরিষদ, নিজস্ব জনবল দ্বারা সক্ষম না হইলে, উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে উন্মুক্তভাবে দেশব্যাপী গবেষক বা প্রযুক্তিবিদ অনুসন্ধানপূর্বক তাকে উক্ত কাজের দায়িত্ব অর্পণ করিতে পারিবে। (৩) পরিষদ, দেশে উপ-ধারা (১) এর উদ্দেশ্যপূরণে সক্ষম কোন গবেষক বা প্রযুক্তিবিদ না পাওয়া গেলে, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং নির্ধারিত শর্তে, বিদেশী কোন গবেষক বা প্রযুক্তিবিদ বা গবেষণা প্রতিষ্ঠানকে উক্ত দায়িত্ব…