২১। (১) পরিষদ, প্রতি বছর এক বা একাধিক প্রযুক্তি আবিষ্কার ও উদ্ভাবন প্রদর্শনীর বা বিজ্ঞান মেলার আয়োজন করিবে। (২) প্রযুক্তি আবিষ্কার ও উদ্ভাবন প্রদর্শনীর বা বিজ্ঞান মেলার প্রদর্শিত কোন আবিষ্কার বা উদ্ভাবন বাংলাদেশের বিজ্ঞানের অগ্রযাত্রা বা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালনে সক্ষম বিবেচিত হইলে পরিষদ উক্তরূপ আবিষ্কার বা উদ্ভাবনের সর্বোত্তম ব্যবহারে উদ্যোগী হইবে। (৩) কোন আবিষ্কার বা উদ্ভাবক প্রদর্শনী বা মেলায় অংশগ্রহণ না করিয়া উহা শুধু পরিষদের কোন বিশেষজ্ঞ দলের সম্মুখে উপস্থাপনের ইচ্ছা ব্যক্ত করিতে পারিবে এবং এইক্ষেত্রে তাহার ইচ্ছানুযায়ী পরিষদ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করিবে। (৪) এই ধারা প্রয়োগের…