২। বিষয় ও প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে— (ক) “উপদেষ্টা পরিষদ” অর্থ ধারা ৯ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ; (খ) “চেয়ারম্যান” অর্থ পরিষদের চেয়ারম্যান; (গ) “পরিচালক” অর্থ সরকার কর্তৃক ধারা ১৯ এর উদ্দেশ্য পূরণকল্পে নিযুক্ত কোন পরিচালক; (ঘ) “পরিষদ” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ; (ঙ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (চ) “বোর্ড” অর্থ ধারা ৫ এর অধীন গঠিত পরিষদের বোর্ড; (ছ) “বিশেষজ্ঞ কমিটি” অর্থ ধারা ১৫ এর অধীন গঠিত বিশেষজ্ঞ কমিটি; (জ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; এবং (ঝ) “সদস্য” অর্থ বোর্ডের কোন সদস্য এবং চেয়ারম্যানও উহার…