১৮। (১) ধারা ১০ এর উদ্দেশ্যপূরণকল্পে পরিষদ, স্বীকৃত বিশ্ববিদ্যালয়সমূহ হইতে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সাফল্য ও কৃতিত্বের সাথে ডিগ্রী অর্জনকারী ব্যক্তিদের বিজ্ঞানী, গবেষক এবং প্রযুক্তিবিদ হিসাবে গড়িয়া তুলিবার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা, গবেষণাগার ব্যবহারের সুযোগ এবং ফেলোশিপ প্রদান করিবে। (২) আইনের ধারা ১০ এর উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞান বিষয়সমূহ যে সকল স্বীকৃত বিশ্ববিদ্যালয়সমূহে পাঠদান করা হয় পরিষদ ঐ সকল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে উপ-ধারা (১) এর উদ্দেশ্যপূরণকল্পে নিবিড় যোগাযোগ রক্ষা করিবে। (৩) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, পরিষদ, উহার মোট রিসার্চ বাজেটের অন্যূন এক-চতুর্থাংশ…