১৭। (১) পরিষদ, অনুসন্ধানের মাধ্যমে দেশে বিদ্যমান বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদ সম্পর্কে একটি তথ্য ভাণ্ডার প্রস্ত্তত করিবে এবং উক্ত বিষয়ে সরকারকে অবহিত রাখিবে। (২) পরিষদ, দেশে বিরাজমান বিজ্ঞান, শিল্প এবং প্রযুক্তি প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্যভাণ্ডার প্রস্ত্তত করিবে এবং উক্ত বিষয়ে সরকারকে অবহিত রাখিবে। (৩) পরিষদ, উপ-ধারা (১) ও (২) এর অধীন প্রস্ত্ততকৃত তথ্যভাণ্ডার সকল বিজ্ঞান, শিল্প এবং প্রযুক্তি প্রতিষ্ঠান এবং দেশের সকল বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদদের জন্য সহজলভ্য করিবার উদ্যোগ গ্রহণ করিবে।