১৫। (১) পরিষদ, ইহার নিজস্ব এক বা একাধিক গবেষণাগার, প্রতিষ্ঠান, কেন্দ্র বা গবেষণা ইউনিটের কর্মকাণ্ড পরিচালনা এবং অর্পিত দায়িত্ব সম্পাদনের সহায়তা প্রদানের জন্য, বোর্ডের অনুমোদনক্রমে, প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ কমিটি গঠন করিতে পারিবে। (২) বিশেষজ্ঞ কমিটির দায়িত্ব, ক্ষমতা, মেয়াদ, সম্মানী, কার্য-পরিধি এবং অন্যান্য শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।