১৪। (১) পরিষদের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ও ঋণ; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশী সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থার নিকট হইতে প্রাপ্ত অনুদান; (গ) বোর্ডের সম্পত্তি বিনিয়োগ হইতে আহরিত আয়; (ঘ) এই আইনের অধীন আহরিত ফি বা সেস; (ঙ) কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (চ) কোন বেসরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (ছ) পরিষদের সম্পদ ব্যবস্থাপনা ও পরিচালনা হইতে অর্জিত আয়; (জ) গবেষণা উদ্যোগ হইতে প্রাপ্ত আয়; এবং (ঝ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ, পরিষদের…