১২। (১) পরিষদের একজন সচিব থাকিবেন, যিনি সরকার কর্তৃক নির্ধারিত শর্তাধীনে নিযুক্ত হইবেন। (২) সচিব এই আইনের অধীন, বোর্ড ও চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত এবং অর্পিত ক্ষমতা প্রয়োগ ও কার্যাদি সম্পাদন করিবেন। (৩) সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামোর আলোকে পরিষদ উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে। *** (৫) সচিব এবং পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা ও চাকুরীর শর্তাদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।