৯। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কাউন্সিলের একটি উপদেষ্টা কমিটি গঠিত হইবে, যথাঃ- (ক) মন্ত্রী বা প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ-সদস্য তন্মধ্যে ১(এক) জন মহিলা সংসদ-সদস্য হইবেন; (গ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; (ঘ) নিবন্ধিত ভেটেরিনারিয়ানদের মধ্য হইতে, কাউন্সিলের সহিত পরামর্শ সাপেক্ষে, সরকার কর্তৃক মনোনীত ৪ (চার) জন সদস্য, যাহারা হইবেন- (অ) বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ১ (এক) জন প্রাক্তন সভাপতি; (আ) বিশ্ববিদ্যালয়ে কর্মরত বা প্রাক্তন ১ (এক) জন উপাচার্য বা ভেটেরিনারি অনুষদের ১ (এক) জন ডিন; (ই)…