৬। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কাউন্সিল গঠিত হইবে, যথা :- (ক) মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; (খ) মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর; (গ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঘ) প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক মনোনীত উক্ত অধিদপ্তরে কর্মরত ১ (এক) জন জ্যেষ্ঠ ভেটেরিনারিয়ান; (ঙ) ডিন, ভেটেরিনারি বিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; (চ) ডিন, ভেটেরিনারি মেডিসিন অনুষদ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়; (ছ) (ঙ) ও (চ) এ বর্ণিত বিশ্ববিদ্যালয় ব্যতীত ভেটেরিনারি বিষয়ে পাঠদানকারী অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ডিনদের মধ্য হইতে…